কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০১:১৬ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের মধ্যে বড় দুই গুজব

বাঁ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বাঁ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

কোটাবিরোধী আন্দোলন ও কারফিউতে স্থবির ছিল গোটা দেশ। আন্দোলন ও সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যেই ছিল না ইন্টারনেট সংযোগ। যার ফলে কোথায় কী ঘটছে, তা সাধারণ মানুষের জানার বাইরে ছিল।

এমন পরিস্থিতিতে খবরের সন্ধানে ছিল সাধারণরা। যে সুযোগটি নিয়েছে দুর্বৃত্তরা। খবরের পাশাপাশি ছড়িয়েছে নানা ধরনের গুজব। যা দিন দিন বেড়েই চলেছিল। এসবের ভিড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে দুটি গুজব ছড়িয়ে পড়ে, যা ছিল উল্লেখযোগ্য।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে ২১ জুলাই মাদ্রিদ যাওয়ার কথা ছিল। অন্যদিকে ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ব্রাজিল সফরের আগে তিনি স্পেন যাবেন, এমনটিই ছিল সিদ্ধান্ত।

অথচ আন্দোলনের মধ্যেই গুজব ছড়িয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে পালিয়ে গেছেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা কখনো পালায় না।’

অপরদিকে, কোটাবিরোধী এই আন্দোলনের মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন।

এই গুজবের পরিপ্রেক্ষিতে রোববার (২১ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, তিনি ভালো আছেন।’

তিনি বলেন, ‘বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X