কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৭:৩৯ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক শাহজাহান মিয়া আর নেই

সাংবাদিক শাহজাহান মিয়া। পুরোনো ছবি
সাংবাদিক শাহজাহান মিয়া। পুরোনো ছবি

বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া আর নেই। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহজাহান মিয়া। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন শাহজাহান মিয়া। ১৯৭০ সালে অধুনালুপ্ত ইংরেজি দৈনিক ‘দি পিপল’ পত্রিকায় মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। অবসরে যান বাসসের প্রধান বার্তা সম্পাদক হিসেবে। ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিসিএসে উত্তীর্ণ হয়েও সাংবাদিকতা পেশায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই শিক্ষার্থী।

সাংবাদিক সমাজের অধিকার আদায়ে শাহজাহান মিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পাঁচবার ঐক্যবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস-মিনিস্টারের দায়িত্বে ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X