কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিধনে র‍্যাপিড অ্যাকশন টিম নামাচ্ছে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ছবি : কালবেলা
মশা নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ছবি : কালবেলা

ডেঙ্গুর প্রকোপ ঠেকানোর চেষ্টায় এডিস মশা নিয়ন্ত্রণে এবার র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট) গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সিটির ১০টি অঞ্চলে একটি করে টিম কাজ করবে বলে সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে।

আরও পড়ুন : শিশুকে ভর্তি করাতে গিয়ে গ্রেপ্তার সেই বাবার জামিন

আদেশে বলা হয়েছে, আঞ্চলিক পর্যায়ে ডেঙ্গু মোকাবিলা কার্যক্রম পরিচালনার জন্য এই র‌্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই দলে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, মশক সুপারভাইজার এবং মশক কর্মীরা থাকবেন।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, থানা ও হাসপাতাল এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করবে র‌্যাট। লার্ভা ধংস, নোটিস দেওয়া, সতর্ক করা, জরিমানা আদায় এবং মামলা করতে পারবে এই দল। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়ির ৪০০ গজের মধ্যে মশক নিধন কার্যক্রম চালাবে র‌্যাপিড অ্যাকশন টিম।

আরও পড়ুন : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

এর আগে, ডেঙ্গু মোকাবিলায় গত মঙ্গলবার প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করে ঢাকা উত্তর সিটি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডের এই কমিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন যুগ্ম আহ্বায়ক হিসেবে। এ ছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ‘গণমান্য’ ব্যক্তি, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপাইভাইজাররা সদস্য এবং ওয়ার্ডের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। তারা মশক নিয়ন্ত্রণ নানা ধরনের কার্যক্রম চালাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X