কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক ঘণ্টার মধ্যেই চালু হচ্ছে ফেসবুক-টিকটক-ইউটিউব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এবং টিকটক এর প্রতিনিধি সশরীরে বিটিআরসি কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ই-মেইল বার্তা পাঠায়।

সংবাদ সম্মনে পলক বলেন, আজ বিকেল থেকে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করে দিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর যে বিধিনিষেধ ছিল, সেগুলো তুলে দিতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। তবে সবাইকে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের পরামর্শ দিয়ে গুজব বা মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান পলক।

ইন্টারনেট এবং ফেসবুক বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ই কমার্স এবং এফ কমার্স ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী পলক।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১০

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১১

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৪

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৫

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৬

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৭

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৮

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

২০
X