কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তারে বাসায় পুলিশের অভিযান

ব্যারিস্টার মইনুল হোসেন। পুরোনো ছবি
ব্যারিস্টার মইনুল হোসেন। পুরোনো ছবি

প্রয়াত সিনিয়র আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তারে তার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) কয়েকজন পুলিশ সদস্য একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে তার বারিধারার বাসায় যান।

জানা গেছে, পুলিশ যখন তার বাসায় গিয়েছিল তখন পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। ফলে পুলিশের সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তখন তারা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন বলে জানান। এ সময় পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। পরে তা দেখানো হলে পুলিশের সদস্যরা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, আমরা পরিবারসহ বিদেশে আছি। সোমবার বাসায় পুলিশ একটি ওয়ারেস্ট নিয়ে বাবার খোঁজে গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখালে তারা চলে গেছে। তবে কোন থানার পুলিশ গিয়েছিল তা কর্মীরা জানাতে পারেনি।

ব্যারিস্টার মইনুল হোসেনের বাড়িটি বারিধারার দূতাবাস রোডে অবস্থিত। এটি গুলশান থানা এলাকায় পড়েছে। এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, আমার কাছে এমন কোনো তথ্য নেই। গুলশান থানা থেকে কেউ ওনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন গত বছরের ৯ ডিসেম্বর মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X