কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মিছিল নিয়ে শহীদ মিনারে আন্দোলনকারীরা

আন্দোলনকারীদের গণমিছিল। ছবি : কালবেলা
আন্দোলনকারীদের গণমিছিল। ছবি : কালবেলা

মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখার সময় আশপাশের কয়েকটি গণমিছিলও শহীদ মিনারে এসে জড়ো হচ্ছে।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল বের করা হয়। জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। ক্রমেই সেখানে জমায়েত বাড়ছে।

এদিকে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজের পর গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। পরে এদের একটি অংশ শহীদ মিনারে গিয়ে জড়ো হন।

সায়েন্সল্যাবে মিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে কয়েক ঘণ্টা বিক্ষোভের পর বিকেলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে যান।

একই সময় ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গণমিছিল চলছে। সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়।

এ ছাড়া জুমার নামাজের আগেই মিছিল করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় মিছিলের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১০

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১১

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১২

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৩

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৪

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৫

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৭

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৮

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৯

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০
X