ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ নিয়ে মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ নিয়ে মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় চলা সমাবেশ ও মিছিলে চালানো হামলা এবং গুলিতে নিহতদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। শাহবাগ ও ঢাবির টিএসসিতে অবস্থান করা আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশগুলো নিয়ে এসে আবার শাহবাগের দিকে আসতে থাকেন। এসময় মিছিলে ৩টি লাশ দেখা যায়।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলায় ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে তিনজন, মাগুরায় চারজন, পাবনায় তিনজন, রংপুরে চারজন, সিরাজগঞ্জে ১১ পুলিশ সদস্যসহ মোট ঊনিশজন, বরিশালে একজন, ভোলায় তিনজন নিহত, বগুড়ায় দুজন, জয়পুরহাটে একজন, ফেনীতে আটজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লার দেবিদ্বারে একজন নরসিংদীতে ছয়জন, সিলেটে দুজন ও লক্ষ্মীপুরে চারজন, শেরপুরে তিনজন, হবিগঞ্জে দুজন ও ঢাকার সাভারের আশুলিয়ায় একজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X