কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনে ঢুকেছে ছাত্রজনতা

গণভবনে ঢুকছে ছাত্রজনতা। ছবি : কালবেলা
গণভবনে ঢুকছে ছাত্রজনতা। ছবি : কালবেলা

গণভবনে ঢুকে পড়েছে ছাত্রজনতা। সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার স্রোত নিরাপত্তা বলয় ভেদ করে গণভবনে ঢুকে পড়ে।

এসময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যান অনেকেই। কেউ গণভবনে থাকা কবুতর ধরে উড়িয়ে দেন শান্তির বার্তা হিসেবে।

এর আগে বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সে সুযোগ পাননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ বিশিষ্টজনরা বৈঠকে অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১০

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

১১

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

১২

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১৩

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১৪

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১৫

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৬

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৭

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৮

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৯

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

২০
X