কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে হামলা-লুটপাট-সহিংসতার নিন্দা উদীচীর

উদীচীর লোগো। ছবি : সংগৃহীত
উদীচীর লোগো। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় এ আহ্বান জানান।

বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলার প্রত্যক্ষ শিকার হচ্ছেন ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের উপাসনালয়, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা-লুটপাট চালানো হচ্ছে। কোথাও কোথাও হামলায় হতাহতের ঘটনাও ঘটছে। চাঁদাবাজি করা হচ্ছে, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড।

এ ছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক ভাস্কর্য ও ঐতিহাসিক স্থাপনাতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে শিল্পাচার্য জুয়নুল আবেদীনের ভাস্কর্য। উদীচীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যালয়েও হামলা চালানো হয়েছে। উদীচী এসব ঘটনারই নিন্দা জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার গঠনের প্রাক্কালে সমাজের কিছু বিতর্কিত ও ধর্মান্ধ ব্যক্তিদের ডেকে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে। এই ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উদীচী। ছাত্রহত্যা, দুর্নীতি-লুটপাট, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে পদত্যাগে বাধ্য করেছে ছাত্র-জনতা। পরে যারা সরকারে আসবে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলে সেই প্রত্যাশাও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X