কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছয়দফা দাবিতে ডিএমটিসিএল কর্মচারীদের কর্মবিরতি  

রাজধানীর উত্তরায় ডিপোর সামনে কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএল কর্মচারীরা। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় ডিপোর সামনে কর্মবিরতি পালন করেন ডিএমটিসিএল কর্মচারীরা। ছবি : কালবেলা

ছয়দফা দাবিতে রাজধানীতে কর্মবিরতি পালন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা।

শনিবার (১০ জুলাই) রাজধানীর উত্তরায় ডিপোর সামনে ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ডিএমটিসিএলে দুই ধরনের বেতন কাঠামো বিদ্যমান। ১-৯ম গ্রেডের জন্য এক রকম এবং ১০-২০তম গ্রেডের জন্য অন্য রকম। যা দূর করে একই হারে বেতন কাঠামো প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে।

রাষ্ট্রের অন্য সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি মালিকানাধীন কোম্পানির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিশ্বের অন্যান্য দেশের মেট্রোরেলের সঙ্গে সমন্বয় করে ১০ম গ্রেডের উচ্চতর পদ, ১৫তম ও ১৬তম গ্রেডের পদগুলোর গ্রেড উন্নয়ন করে অর্গানোগ্রাম (প্রাতিষ্ঠানিক কাঠামো) প্রণয়ন করতে হবে এবং যথাসময়ে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রমোশনের ব্যবস্থাসহ অন্য সব ভাতা ও সুযোগ-সুবিধাগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে অতি দ্রুত সার্ভিস বুলস প্রকাশ করতে হবে। শিক্ষানবিশকাল শেষে অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ (নিয়মিতকরণ) করতে হবে।

স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে। সর্বোপরি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের যেন বহিঃপ্রকাশ না ঘটাতে পারে- সে নিশ্চয়তা প্রদান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কর্মসূচি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানের কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট ইয়াসমিন আক্তার, স্টেশন কন্ট্রোলার কামরুল হাসান সাগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X