কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম মন্ত্রণালয়ের চিঠি বাতিলের পর স্বাক্ষরকারীও সাময়িক বরখাস্ত

খান শাহানুর আলম । ছবি: সংগৃহীত
খান শাহানুর আলম । ছবি: সংগৃহীত

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব খান শাহানুর আলমের সই করা বিতর্কিত চিঠি বাতিল করার পর মঙ্গলবার (১৩ আগস্ট) তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকমূলে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে জারিকৃত পত্রটি গতকালই (সোমবার) বাতিল করা হয়েছে।

এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম গতকাল (সোমবার) ১৬.০০.০০০০.০০১.৩০.০১৩.৯৮(অংশ-১).৯৭৩ নম্বর স্মারকমূলে ‘জারিকৃত পত্রটি বাতিলকরণ’ শিরোনামে এ সংক্রান্ত পত্রটি জারি করেন।

উল্লেখ্য, প্রশাসন-১ শাখা থেকে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ০১ আগস্ট ২০২৪ তারিখের ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X