কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজির পদত্যাগ দাবি করে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ

মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দুই দফা দাবিতে ‘মুভ টু ডিজি হেলথ’ শিরোনামে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দুই দফা দাবিতে ‘মুভ টু ডিজি হেলথ’ শিরোনামে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

সারা দেশের সব পর্যায়ে স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৩ আগস্ট) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দুই দফা দাবিতে ‘মুভ টু ডিজি হেলথ’ শিরোনামে অবস্থান নেয় সংগঠনটির নেতারা। এডহকের অবৈধ পদায়ন বন্ধ ও ডিজিসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে তারা এ অবস্থান নেয় বলে জানায় সংগঠনটির নেতারা।

নেতারা জানান, বিভিন্ন সময়ে এডহক, এনক্যাডার, নন-ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের অবৈধ পদায়ন আদেশ করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের পদত্যাগ চান তারা।

জানা গেছে, গত ১১ আগস্ট এডহক, এনক্যাডার, নন-ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের অবৈধ পদায়ন আদেশ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে অবৈধভাবে পদায়ন পাওয়া অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নন্দ দুলালের নেতৃত্বে ১২ আগস্ট সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের অফিস যান ৫০ থেকে ৬০ চিকিৎসক। সেইসঙ্গে ডিজি ও এডিজিকে রুমের মধ্যে আটকে রাখেন এবং বিভিন্নভাবে চাপ দিতে থাকে। একপর্যায়ে অবৈধভাবে পদায়ন পাওয়াদের জেরা ও তোপের মুখে পড়েন স্বাস্থ্যের প্রভাবশালী মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক। পরে অবৈধ পদায়ন আদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ক্ষিপ্ত হয়েছেন স্বাস্থ্যের সাধারণ কর্মকর্তারা।

এদিকে, বিগত ১৪ বছরে সারা দেশের স্বাস্থ্য ক্যাডারদের শূন্য পদায়ন অন্যদিকে এডহক ভিত্তিতে অবৈধ নিয়োগ ও পদায়ন করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। দুই দফা দাবিতে তারা জানান, দেশের স্বাস্থ্য খাতে এসব অবৈধ নিয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন তারা।

এর আগে জাতীয় প্রেস ক্লাবেও এ বিষয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য খাতে নিয়োগ বাণিজ্য, অবৈধ এডহক নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডাররা। এ ছাড়াও স্বাস্থ্য খাতের নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X