কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সব মানুষের মানবিক মর্যাদার উর্বর ভূমি গড়ার অঙ্গীকার

শাহবাগে ছাত্র জনতার শপথ পাঠ। ছবি : কালবেলা
শাহবাগে ছাত্র জনতার শপথ পাঠ। ছবি : কালবেলা

বাংলাদেশকে সব মানুষের মানবিক মর্যাদার উর্বর ভূমি গড়ার অঙ্গীকার করেছেন ২৬টি রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ। বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে একতার বাংলাদেশ আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ অঙ্গীকার করে শপথবাক্য পাঠ করেন হাজার হাজার ছাত্রজনতা।

নতুন বাংলাদেশে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে এনে একটি বৈষম্যহীন, সাম্প্রদায়িকতা মুক্ত ভবিষ্যৎ ও ঐক্যের বার্তা দিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মুক্তিযোদ্ধাসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

সম্প্রীতি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘একতার বাংলাদেশ এর মুখপাত্র তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। এ সময় তিনি সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে বাংলাদেশি হয়ে ওঠার আহ্বান জানান। সব বিভেদ পার্থক্য দূরে রেখে সকল রাজনৈতিক দল ও ধর্মীয় ব্যক্তিত্বকে নতুন রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

সমাবেশে তারা বাংলাদেশকে সব মানুষের মানবিক মর্যাদার উর্বর ভূমি গড়ার অঙ্গীকার করে শপথ নেন। তারা বলেন, ‘আমি শপথ করছি, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার প্রতিটি পদচিহ্ন হবে ন্যায়বিচারকে সমুন্নত রাখার একেকটি প্রতিরূপ। সাম্য এবং মানবিক মর্যাদা হবে আমার রাষ্ট্রের প্রতিটি অংশীজনের সাথে যোগাযোগের সেতুবন্ধন। আমার কাছে জনগণের সার্বভৌম ক্ষমতার যথাযথ বাস্তবায়নই হবে ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত রাখার একমাত্র রক্ষাকবজ। বাংলাদেশকে কেন্দ্র করে আমার কার্যক্রম এবং চিন্তার পরিসর জনগণের সার্বভৌম ইচ্ছাকে সব সময় ক্ষমতায়িত করবে। আমি জীবনের যেকোন পর্যায়ে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের সাথে আপোষ করব না। রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিপীড়নমূলক হয়ে উঠে বা হয়ে উঠতে চায় তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব। আমি সাক্ষ্য দিচ্ছি, সকল ধরনের বিভাজনের পথ রুদ্ধ করে বাংলাদেশ হবে সকল মানুষের মানবিক মর্যাদা নিশ্চিতকরণের উর্বর ভূমি।’

সামবেশে বাহাই ধর্মের প্রতিনিধিত্ব করেন বহিঃসংযোগ বিভাগের মাহমুদুল হক, খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করেন জাতীয় চার্চ পরিষদ সভাপতি বিশপ সাইমন আর. বিশ্বাস, বাংলাদেশ মেথডিস্ট চার্চের রেভারেন্ড ডেবিড অনিরুদ্ধ দাস, পাস্তোর, রাজাশান ব্যাপ্টিস্ট চার্চ, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন জাতীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শার্মা এবং ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তারা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের সাথে সংহতি ও একাত্মতা ঘোষণা করেন। এ ছাড়া বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সুনানন্দ ভিক্ষু উপস্থিত হতে না পারলেও নিজের সংহতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক। এসময় আর উপস্থিত ছিলেন এবং সংহতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাদার তপন ডি রোজারিও, অধ্যাপক আবু সায়েম, সহযোগী অধ্যাপক শাফী মো. মোস্তফা, সহকারী অধ্যাপক মাহাদী হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান,নাগরিক বিকাশ ও কল্যাণের (নাবিক) সভাপতি ব্যারিস্টার ফারাহ খান, সিরাজুল আলম খান দাদা (SAK) ফাউন্ডেশনের সদস্য সচিব ব্যারিস্টার আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মনোয়ারা বেগম, শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, প্যাট্রোনাইজ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ আলী মাসুদ।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন আবু সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদ।

সমাবেশে সংহতি জানায় ছাত্র মিশন বাংলাদেশ, জাতীয় ছাত্র সমাজ, জাগপা ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র শক্তি, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্রলীগ (আ স ম আব্দুর রব) সহ প্রায় ২৬টি রাজনৈতিক দল। এই সমাবেশ থেকে সকল ধর্ম, জাতি, লিঙ্গ, রাজনৈতিক দল, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে বাংলাদেশি পরিচয়কে সামনে তুলে আনার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X