কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পাশে থেকে কাজ করতে আগ্রহী জাপান

দুপুরে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর কথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর। ছবি : কালবেলা
দুপুরে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর কথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর। ছবি : কালবেলা

জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, জাপান আশা করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী। কীভাবে এই সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা শুধু অবকাঠামো খাতেই নয়; শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি। আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরও আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই।

বাংলাদেশে আপনাদের মেট্রোরেলসহ অনেক বড় বড় প্রকল্প রয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেগুলোতে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং প্রকল্পগুলো নিয়ে আপনার প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। আমরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।

এ সময় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে জাপান নিজেদের অবস্থান ইতোমধ্যে ফেসবুকে জানিয়েছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X