কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেড ক্রিসেন্টের ১৬০০ স্বেচ্ছাসেবক

ট্রাফিক দায়িত্বে পালনের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। ছবি : কালবেলা
ট্রাফিক দায়িত্বে পালনের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক। ছবি : কালবেলা

সড়কে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও সেবা প্রদানে প্রতিদিন কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবক।

দেশের ৫২টি জেলায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় কাজ করছেন তারা। সোসাইটির ৬৮টি ইউনিটের মধ্যে ৫৬টি ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এ কাজে। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন তারা।

শনিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম জানান সংবাদমাধ্যমকে।

মহাসচিব বলেন, জনগণের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সকল সংকটের মুহূর্তে জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণমূলক কাজে নিয়োজিত রেখেছি।

সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, সোসাইটির প্রাণ তরুণ যুব স্বেচ্ছাসেবকরা বাংলাদেশে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, উদ্ধার, পুনর্বাসন ইত্যাদি কাজে সোসাইটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দেশের বর্তমান প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৫২টি জেলায় যুবক-যুবারা সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনায় কাজ করছে। অন্যান্য জেলাতেও আমাদের স্বেচ্ছাসেবকরা সড়ক মহাসড়কে কাজ করতে প্রস্তুত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X