কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই যে ৪০ দেশে যেতে পারেন বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রায় ৪০টি দেশে আপনি যেতে পারবেন আগে থেকে ভিসা না নিয়েই। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপ দেশ।

গত ১৮ জুলাই বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।

সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এ তালিকায় ছয়টি এশিয়ার দেশ আছে। এ ছাড়া আছে আমেরিকার একটি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকা চিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

এশিয়ার দেশগুলো হচ্ছে : ভুটান, কম্বোডিয়া*, মালদ্বীপ*, নেপাল*, শ্রীলঙ্কা*, পূর্ব তিমুর*

দক্ষিণ আমেরিকার দেশ : বলিভিয়া*

আফ্রিকা অঞ্চলের দেশগুলো হলো : বুরুন্ডি*, কেপ ভার্দে*, কমোরো দ্বীপপুঞ্জ*, জিবুতি*, গিনি-বিসাউ*, লেসোথো, মাদাগাস্কার*, মৌরিতানিয়া*, মোজাম্বিক*, রুয়ান্ডা*, সেশেলস*, সিয়েরা লিওন*, সোমালিয়া*, গাম্বিয়া ও টোগো*।

ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো : বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকামন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো,

ওশেনিয়ার দেশগুলো : কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া*, টুভালু* ও ভানুয়াতু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X