কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অবৈধভাবে পোষা পাখির দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

লাইসেন্স ছাড়া অবৈধভাবে পোষা পাখির দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২১ আগস্ট) লাইসেন্স ব্যতিত খামার ও পোষা পাখির দোকান স্থাপন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এ নিদের্শনা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০ এর বিধি ৪ মোতাবেক লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো খামারি পোষা-পাখির উৎপাদন, লালন পালন, খামার স্থাপন, ক্রয়-বিক্রয় বা আমদানি-রপ্তানি করতে পারবেন না বা কোন পেটশপ পরিচালনাকারী পোষা পাখি ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

খামার ও পেটশপ স্থাপন ও পরিচালনা করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি ওই বিধান লঙ্ঘন করলে তিনি ১ (এক) বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় লাইসেন্স গ্রহণ ব্যতীত খামার ও পোষা পাখির দোকান স্থাপন ও পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করছে বন বিভাগ।

এ লক্ষ্যে পোষা পাখির দোকান মালিকগণকে জরুরি ভিত্তিতে পোষা-পাখির দোকান স্থাপন ও পরিচালনাকারীদের লাইসেন্স গ্রহণের জন্য বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট বন অধিদপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় পরিবেশ ও বন উপদেষ্টা রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X