কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের একদিনের বেতনের টাকা দেবেন বিকাশকর্মীরা

বিকাশের লোগো। ছবি : সংগৃহীত
বিকাশের লোগো। ছবি : সংগৃহীত

দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের ১০ জেলার ২৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চারজনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের কর্মীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিকাশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সারা দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিকাশ। বর্তমানে গ্রাহক সংখ্যা ৭ কোটিরও বেশি। দেশজুড়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার এজেন্ট ও ৫ লাখ ৫০ হাজার মার্চেন্ট রয়েছে বিকাশের।

এদিকে টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার জেলার ৫টি নদ-নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানিতে ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর আট উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের দুটি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভয়াবহ এ বন্যায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লায় আইনজীবীর মৃত্যু : বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যু হয়। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেনের বাড়ি বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তার বাবার নাম নোয়াব মিয়া সর্দার।

সড়কে জলাবদ্ধতার কারণে এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধের মৃত্যু : বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে কেরামত মিয়া মজুমদার নামে তিনি মারা যান। বুধবার (২১ আগস্ট) রাত ১০ টার সময় তার মৃত্যু হয়। তিনি পৌরসভার দাউদপুর উত্তরপাড়া মজুমদার বাড়ির বাসিন্দা।

বুধবার রাত ১০টার সময় পৌরসদরের দাউদপুর উত্তরপাড়া এলাকার সঙ্গীয় কয়েকজনসহ কেরামত মিয়া জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে প্রবল স্রোতে ভেসে যায় কেরামত। পরে একটি জালে আটকে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরের মৃত্যু : একই দিন কুমিল্লার বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পর্শ হয়ে রাফি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর ছোটরা এলাকার বাসিন্দা। কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আখাউড়ায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। ঘরে উজানের ঢলের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়া করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পানিতে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফুর রহমান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের দেওয়া তথ্য মতে, হাসপাতালে নেওয়ার আগেই ওই নারী মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X