কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা আক্রান্তদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, কাজ করছে অক্সফ্যাম

বন্যা আক্রান্তদের জন্য কাজ করছে অক্সফ্যাম। ছবি : কালবেলা
বন্যা আক্রান্তদের জন্য কাজ করছে অক্সফ্যাম। ছবি : কালবেলা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় আটকে পড়া বন্যাকবলিত দুর্গতদের মাঝে জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে বৈশ্বিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যাম। অক্সফ্যাম জরুরিভাবে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে ৩ মিলিয়ন ইউরো তহবিল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে।

শনিবার (২৪ আগস্ট ) বন্যায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও অক্সফ্যাম ইন বাংলাদেশ পার্টনারদের সাথে বন্যাকবলিত এলাকায় জরুরি মানবিক সহায়তা প্রদান করছে। যা প্রায় ১ লাখ ৭০ হাজার দুর্গত মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে। এ ছাড়াও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য ৫ মিলিয়ন ইউরো প্রয়োজন। যা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং মৌলভীবাজারের আরও ৩ লাখ মানুষের স্যানিটেশন, অবকাঠামো ও জীবিকা পুনর্গঠনে ব্যয় হবে। অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ যতগুলো মারাত্বক বন্যার সম্মুখীন হয়েছে, এটি তার মধ্যে অন্যতম; যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ও বন্যাকবলিতদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানে জরুরিভিত্তিতে আমরা বৈশ্বিক সম্প্রদায়কে পাশে চাই।’

আশীষ দামলে আরও বলেন, ‘ইতোমধ্যে অক্সফ্যাম মাঠ পর্যায়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমরা ব্যক্তি, সংগঠন এবং সম্প্রদায়; সকল পক্ষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে বিপর্যস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষের জীবন এবং প্রাণ হারিয়েছেন ১৮ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই বন্যায় ১২ জেলার মোট দুই হাজার মোবাইল টাওয়ারধসে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই লাখ মানুষ গৃহহীন হয়েছে, পানিবন্দী প্রায় সাড়ে ৯ লাখ মানুষ, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ১১ লাখ মানুষ । এ ছাড়াও ৩.৫ লাখ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগামী দিনের খাদ্য নিরাপত্তায় বড় হুমকি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X