বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় পশু-পাখিদের জন্যও পদক্ষেপ আহমাদুল্লাহর

গবাদি পশুর জন্য পাঠানো ত্রাণের গাড়ির সারি, ইসসেটে শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
গবাদি পশুর জন্য পাঠানো ত্রাণের গাড়ির সারি, ইসসেটে শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

যে কোনো বিপদে মানুষের পাশে এগিয়ে আসা ব্যক্তিদের অন্যতম হলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। নোয়াখালী ফেনীসহ বিভিন্ন অঞ্চলে এবারের বন্যায় শত শত টন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এবার বন্যা দুর্গত অঞ্চলে পশু-পাখিদের জন্যও পদক্ষেপ নিয়েছেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ নিজে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭ দশমিক ৩৭ টন ভূসি। এগুলো বন্যদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।

এর আগে ত্রাণ সহায়তা কাযক্রম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্যও যে মানুষ এভাবে প্রতিযোগিতা করতে পারে, আমাদের ধারণার বাইরে ছিল।

তিনি লিখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X