কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি গঠন

নবগঠিত কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা। ছবি : কালবেলা
নবগঠিত কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা। ছবি : কালবেলা

দীর্ঘ ১ দশক পর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গঠিত হলো কর্মকর্তা কল্যাণ সমিতির কমিটি।

রোববার (২৫ আগস্ট) সাধারণ সভায় শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। পরে সবার সর্বসম্মতিক্রমে মৌখিক ভোটে নবগঠিত কমিটির সদস্যরা নির্বাচিত হন।

একাডেমির সব কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর শেখ এহসানুর রহমান। এ ছাড়া নবগঠিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি প্রদ্যোত কুমার দাস, সহসাধারণ সম্পাদক ইমাম আব্দুল্লাহ হাকীম, কোষাধ্যক্ষ পূর্ণলাক্ষ চাকমা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জি এম জাকির, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা ইয়াসমিন, সম্মানিত কার্যনির্বাহী সদস্য (ঢাকার কর্মকর্তাদের মধ্যে থেকে) বেগম কামরুন নাহার, সদস্য (কালচারাল অফিসারদের মধ্যে থেকে) এবং সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি সরকার জিয়া উদ্দিন আহাম্মদ বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে নবগঠিত এ কমিটি। একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, একাডেমির কর্মপরিবেশ ও শৃঙ্খলা আনয়ন, প্রভিডেন্ট ফান্ড, পদসৃষ্টি, পদোন্নতিসহ নানান কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ঘোষণা করে নবগঠিত কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১০

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১১

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১২

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৩

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X