কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে আহ্বান শেখ হাসিনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ আগস্ট) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক শ্রেণি-পেশার বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ এই বন্যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় মারাত্মক আকার ধারণ করেছে। এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্যাদুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা আরও বলেন, বিগত দিনে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলে বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম এবং বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সফল হয়েছিলাম। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটি বিপজ্জনক বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতে আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম।

বন্যায় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে শেখ হাসিনা তাদের পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ধারণ করার আহ্বান করেন। এর আগে দলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়। সে আহ্বানে সাড়া দিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X