কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা। ছবি : কালবেলা

২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।

আরও পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে, জানাল দুই সিটি করপোরেশন

এর আগে গত ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এক হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ, অন্যান্য আয় ১০২ কোটি ৭৫ লাখ এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। যা মধ্যবর্তী সংশোধিত বাজেটে আকার ছিল ৬ কোটি ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। পরে প্রকৃত সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘোষণা জানানো হয়, এবছর বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য আয় ১০২ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি টাকা, মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা।

অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৫৪০ কোটি ৬৪ লাখ টাকা, অন্যান্য ব্যয় ২৫ কোটি ২ লাখ টাকা। এ ছাড়া ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উৎস ব্যয় ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকা। পাশাপাশি সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৩২ কোটি ৭৬ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১০

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১১

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১২

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৩

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১৪

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৫

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৬

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৭

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৮

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৯

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

২০
X