কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় মানুষদের ত্রাণ বিতরণ করছে আকিজ রিসোর্স

বন্যার্তদের সহায়তায় আকিজ রিসোর্স। ছবি : কালবেলা
বন্যার্তদের সহায়তায় আকিজ রিসোর্স। ছবি : কালবেলা

দেশের পূর্বাঞ্চলে সংগঠিত প্রলয়ংকরী আকস্মিক বন্যায় দুর্গত অসহায় মানুষদের জন্য ত্রাণ বিতরণ করছে আকিজ রিসোর্স।

বুধবার (২৮ আগস্ট) কুমিল্লা সেনানিবাসের জিওসির সার্বিক সহযোগিতায় ফেনীর মহিপাল সেনা ক্যাম্পের ইনচার্জের কাছে ৮ হাজার ব্যাগ ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে সংস্থাটি। সংকটময় পরিস্থিতে বন্যাকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ওষুধ ও অন্যান্য অনুষঙ্গ।

এ ছাড়া পানিবন্দি মানুষকে জরুরি উদ্ধারের প্রয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে একটি স্পিডবোট হস্তান্তর করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আকিজ রিসোর্স-এর আওতাধীন সব কোম্পানিও ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ত্রাণ কার্যক্রমের সার্বিক তদারকি করছেন আকিজ রিসোর্স-এর চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিম উদ্দিন। এ ছাড়াও এই উদ্যোগে সামিল থেকে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারী তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থও প্রদান করেছে। বন্যা-পরবর্তী মানবিক বিপর্যয় রোধে ভুক্তভোগী জনগোষ্ঠির পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X