শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশে চলমান বন্যায় আর চারজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে এ ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়।

বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ১১টি জেলা টানা বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়, এসব জেলার ৭৩টি উপজেলা এবং ৫২৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত ১১টি জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার। এতে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ৩১ জন, যাদের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নোয়াখালীতে ছয়জন, চট্টগ্রামে পাঁচজন, কক্সবাজারে তিনজন, ফেনীতে দুজন, খাগড়াছড়িতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন মারা গেছেন।

দুর্যোগ মন্ত্রণালয় আরও জানায়, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন মোট ৫ লাখ ৪০ হাজার ৫১০ জন। সেইসঙ্গে কেন্দ্রগুলোতে ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুও আশ্রয় পেয়েছে। এ ছাড়াও মোট ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X