কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বাস করুন, তাদের অনেক সহায়তা প্রয়োজন’

হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি
হাসনাত আব্দুল্লাহ। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্যে আগ্রহীদের যোগাযোগের মাধ্যম জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৮ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সংগত কারণেই। আমরা আগেও বলেছি সমন্বয়ক পরিচয়ে কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন।

হাসনাত বলেন, যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এ মুহূর্তে অর্থ সহায়তা করতে চান, তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন, তাদের অনেক সহায়তা প্রয়োজন। বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে, তাদের মাধ্যম ব্যবহার করতে পারেন।

তিনি বলেন, কেউ একান্তই যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারও সাহায্য চান, তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌঁছে দেবেন।

এ সময় তিনি একাধিক নম্বর যোগ করেন। এগুলোর একটি হলো ডোনারদের যোগাযোগের জন্য হটলাইন নাম্বার : 01303380389. আর যে কোনো জরুরি সহায়তার জন্য হটলাইন নাম্বার 01400728080, 01818279217

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X