কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বন্যার্তদের উদ্ধারে অনন্য লেফটেন্যান্ট বায়েজিদ

দুই শিশুকে উদ্ধার করে বোটে তুলছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. বায়েজিদ বোস্তামী। ছবি : কালবেলা
দুই শিশুকে উদ্ধার করে বোটে তুলছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. বায়েজিদ বোস্তামী। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় শত শত বন্যার্তদের উদ্ধার করে সকলের সকলের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. বায়েজিদ বোস্তামী। গত ৮ দিনে তিনি অসহায় বন্যার্তদের উদ্ধারে ছুটে বেড়িয়েছেন বুড়িচংয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। নিজ হাতে শিশু, অসুস্থ ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসহ ৩৫০ এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন।

সেনাবাহিনীর নবীন এই কর্মকর্তার উদ্ধার তৎপরতায় মুগ্ধ স্থানীয়রা। যেখানে লোকজন আটকে থাকার খবর পেয়েছেন ছুটে গেছেন বায়োজিদ। বোট নিয়ে ছুটাছুটির পাশাপাশি হাঁটু পানি থেকে শুরু করে গলা পানিতে নেমে উদ্ধার কাজ করে চলেছেন তিনি।

নেত্রকোণার আটপাড়া উপজেলার সন্তান লেফটেন্যান্ট বায়েজিদ ২০২০ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮৬ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের শেষে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। প্রশিক্ষণ চলাকালীন ২০২২ সালে তার বাবা মো. কামাল হোসেন (পরিদর্শক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আটপাড়া) পরলোক গমন করেন। বাবার স্বপ্ন ছিল ছেলে দেশের সেবা করবে, দেশের সেবা নিজেকে নিয়োজিত করবে। পরলোক গমনকারী বাবার স্বপ্ন বাস্তবায়নে লেফটেন্যান্ট বায়েজিদ সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ সফলতার সাথে সমাপ্ত করেন। বাল্যকাল থেকেই দক্ষ সাঁতারু লেফটেন্যান্ট বায়েজিদ প্রশিক্ষণ চলাকালীন নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ ‘ফ্রগম্যান কোর্স’ সম্পন্ন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত এই অফিসার গত ২০ জুন কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি পদাতিক ব্যাটালিয়নে যোগদান করেন। এরপর তিনি বুড়িচং উপজেলায় বন্যার্তদের উদ্ধারকার্যে নিয়োজিত হন। এ সময় তার ইউনিট অধিনায়ক তাকে সাঁতারের দক্ষতা কাজে লাগিয়ে দেশের প্রয়োজনে এগিয়ে আসার নির্দেশ প্রদান করেন। বাবার স্বপ্ন বাস্তবায়ন ও ইউনিট অধিনায়কের নির্দেশে দেশপ্রেমিক তরুণ লেফটেন্যান্ট বায়েজিদ বন্যায় আটকে পড়া মানুষের উদ্ধারে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েন।

তরুণ লেফটেন্যান্ট বায়েজিদ এর মতোই দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছে বন্যার্তদের সেবায়। তারুণ্যের এই সহমর্মিতা ও মানবতাবোধ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X