রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে খেলাঘরের বিবৃতি

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের লোগো। ছবি : সংগৃহীত

সাম্প্রতিককালে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত দেশের কিছুমহল ও ব্যক্তির জাতীয় চেতনাবিরোধী বক্তব্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর উদ্বিগ্ন, বিচলিত ও বিক্ষুব্ধ। ৩০ লাখ শহীদের আত্মদানে জাতির শ্রেষ্ঠ অর্জন জাতীয় সংগীত, পতাকা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন সম্পর্কিত বক্তব্যে দেশের জনগণের সঙ্গে খেলাঘর বিক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর।

বিবৃতিতে বলা হয়, এ বক্তব্য শিশু-কিশোরদের মনোজগতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিশুরা সাম্যের ছবি আঁকে, মানুষে মানুষে সেতু গড়ার গান গায়, জাতীয় সংগীত গেয়ে দেশকে ভালোবাসতে শিখে, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে প্রকৃতির মতো সাম্য ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখে। মূলত এই পথরেখাকে বিনষ্ট করে বিভ্রান্তিকর অপসংস্কৃতির পথ তৈরি করার অপপ্রয়াস এধরনের বক্তব্য। এ বক্তব্য আত্মপ্রত্যয়সম্পন্ন সমৃদ্ধশালী ও মেধাবান বাংলাদেশ গড়ার বিরোধী। যারা মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধের পথকে বিনষ্ট করতে চায় তারা দেশবিরোধী অপকর্মে লিপ্ত।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নারগিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা এ ধরনের স্বাধীনতাবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারকে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে এ ধরনের বক্তব্যদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X