বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১৩১ নম্বরে ফোন করলেই মিলবে রেলের তথ্য ও সহায়তা 

রেলগাড়ি। পুরোনো ছবি
রেলগাড়ি। পুরোনো ছবি

যাত্রীসেবা বাড়াতে কল সেন্টার চালু করল বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু করা হয়েছে। যে কোনো নম্বর থেকে ১৩১ নম্বরে কল করে রেলসংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা পাওয়া যাবে। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টারবিষয়ক মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে বলেও মনে করে কর্তৃপক্ষ।

এদিকে, বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর গত ২৬ আগস্ট চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়। সোমবার (২৬ আগস্ট) রাত থেকে সীমিত পরিসরে ঢাকার পথে ট্রেন চলার কথা জানান পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।

ভয়াবহ বন্যার কারণে গত ২২ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে যাওয়ায় এবং বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ২২ আগস্ট দুপুর ১২টার পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর দুপুর ১টায় সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয় ঢাকায়। স্রোতে একটি লেন (চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেন) বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্যটি তুলনামূলক কম। পরে এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

২২ আগস্ট সকালে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের উদ্দেশে ৩টি ট্রেন ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইনে পানির কারণে সিলেটগামী ট্রেনটি চট্টগ্রামে ফেরত আনা হয়।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X