কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মানবসম্পদ উন্নয়নে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার সুপারিশ

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়নে পৃথক মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিদেশি দূতাবাসগুলোতে এইচআর পেশাজীবী নিয়োগসহ বিভিন্ন সুপারিশ প্রদান করেছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব সুপারিশ উঠে আসে।

বক্তব্যে বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মোহাম্মদ মাশেকুর রহমান খান বলেন, আজকের বাংলাদেশের জরুরি সমস্যার একটি হলো বেকারত্ব। দেশের যুব বেকারত্ব প্রায় ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে, টেকসই বৃদ্ধি এবং উন্নয়নের মূল চাবিকাঠি হলো জনগণের সম্ভাবনাকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্মুক্ত করা।

শুধু শিক্ষা যথেষ্ট নয়- আমাদের কর্মক্ষেত্রকে বিশ্ব অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে প্রস্তুত করতে হবে। বিএসএইচআরএম বিশ্বাস করে, মানবসম্পদ পেশাজীবীরা এই রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মানবসম্পদ উন্নয়নে বিএসএইচআরএমের সুপারিশগুলো হলো-

১. বিশ্বের অন্যান্য দেশের মতো একটি মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা।

২. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের সঙ্গে বিএসএইচআরএমসহ মানবসম্পদ উন্নয়ন পেশাজীবীদের সম্পৃক্ত করা।

৩. কর্মমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কার্যকর সংযোগ স্থাপন।

৪. জরুরি ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের দ্বারা ধ্বংস করা শিক্ষাব্যবস্থাকে টেকসই, জনবান্ধব এবং মেধাভিত্তিক করতে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা এবং একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক শিক্ষাবিদকে দায়িত্ব প্রদান।

৫. বিদেশি দূতাবাসগুলোতে মানবসম্পদ পেশাজীবী নিয়োগ করা।

৬. বিএসএইচআরএমের গ্লোবাল কানেক্টিভিটি সরকার কর্তৃক কাজে লাগানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X