কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন মৎস্য উপদেষ্টা

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সভা। ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ফরিদা আখতার ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ যাবে না। এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে। সাধারণ মানুষ তা খেতে পায় না।”

দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ।

কিন্তু এই ঘোষণার দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X