কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্রিটেন-আয়ারল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে পোশাক তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডেল্টাপোর্ট লিমিটেডের পক্ষে জুনাইদ ইকবাল উমেরানি চুক্তিতে স্বাক্ষর করেন।

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক দুই কোটি পিস প্রটেক্টিভ ক্লথস, ওয়ার্ক-ওয়্যার, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য, পিপিই, হাসপাতাল গাউন, মাস্ক, বেড শিট, পর্দা তৈরি করবে। যেখানে ৫ হাজার ৯৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ডেল্টাপোর্ট লিমিটেডকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি দ্রুত কারখানার নির্মাণ কাজ শুরু করতে বিনিয়োগকারীর প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, ডেল্টাপোর্ট লিমিটেড পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্টপোর্ট লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি কুমিল্লা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম ও সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X