কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ২৩ জুলাই বাংলাদেশ ত্যাগ করেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।

এদিন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল, সেই ঘটনা সারা বিশ্বের সামনে তুলে ধরেন ড. ইউনূস। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

একইদিন নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ড. ইউনূস। এসময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন তিনি। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকেও।

সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতার বর্ণনা দেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে ছবি তুলতে অনেকেই লাইনে দাঁড়ান। যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ড. ইউনূসকে আলিঙ্গন করেছেন। এ সময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতেও দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X