কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে শিগগিরই আলোচনা

বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

শিগগিরই অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলোকে সক্রিয় করার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনা হয়েছে। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে ভারতের সঙ্গে প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে (মেকানিজম) সক্রিয় করার উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। শিগগিরই অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা শুরু হবে।

রিয়াজ হামিদুল্লাহ বলেন, এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক। এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ। সীমান্ত পরিস্থিতিসহ দুই দেশের মধ্যে অনেক সমস্যা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বৈঠকের পর জয়শঙ্কর এক্স-এ (টুইটার) লেখেন, ‘সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X