কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির কর্মকর্তা লাঞ্ছিত, জড়িতদের শাস্তি দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহকারী সচিব জাহিদ হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমের কাছে জাহিদ হাসানকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্ববধায়কসহ ৫৩ জন কর্মকর্তার স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়।

বুধবার ডিএনসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ শওকত হোসেন ও পরিচ্ছন্ন পরিদর্শক ফরহাদ হোসেনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি টিম জাহিদ হাসানের ওপর হামলা করে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কর্মচারী শেখ শওকত হোসেন এবং পরিচ্ছন্ন পরিদর্শক ফরহাদ হোসেনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি উত্তেজিত কর্মচারীর দল জাহিদ হাসানের কক্ষে প্রবেশ করে। এ সময় তারা জাহিদ হাসানকে শারীরিকভবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তার শার্টের কলার ধরে টানা হ্যাচড়া করে এবং আঘাত করার জন্য উদ্যত হয়। এ সময় ওই কক্ষে আগে থেকেই উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মকর্তা, সমাজকল্যাণ কর্মকর্তা ও সহকারী ব্যবস্থাপককে (পরিবহন) জোরপূর্বক বের করে দেয় হামলাকারীরা। এছাড়াও ওই কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করাসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ছাড়া স্মারকলিপিতে বলা হয়, কতিপয় দুষ্কৃতকারী অনৈতিক সুবিধা লাভের উদ্দেশে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর কক্ষে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়ে আসছে এবং বিভিন্নভাবে ডিএনসিসির সুষ্ঠু কর্মপরিবেশ বিঘ্নিত করছে।

গত ২৫ আগস্ট ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাছান নিজ কক্ষে সিদ্দিক, শওকত ও গাদ্দাফির নেতৃত্বে হামলার শিকার হন।

জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম কালবেলাকে বলেন, স্মারকলিপি পেয়েছি। যা ঘটেছে সে বিষয়ে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১০

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১১

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১২

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৩

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৪

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৬

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৭

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৮

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৯

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

২০
X