শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে ভাঙচুর : বিএনপির ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষে ভাঙচুর ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ওপর হামলার ঘটনায় বিএনপির ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামালায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলামসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আরও পড়ুন : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর

সংবাদ সম্মেলনের একপর্যায়ে আওয়ামীপন্থি আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সংবাদ সম্মেলন শেষ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতির কক্ষে ভাঙচুর করে বিএনপিপন্থি আইনজীবীরা।

আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বলেন, পুলিশের কাছে থাকা টিয়ারশেল তাদের কাছে কীভাবে এলো। তারা সুপ্রিম কোর্টে টিয়ারশেল মেরেছে। সুপ্রিমকোর্টে আগুন লাগানোর চেষ্টা করেছে বিএনপির আইনজীবীরা।

এই ঘটনার পরে, সুপ্রিম কোর্টের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে এক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় ফরমায়েশি সাজা প্রদান করেছেন। যা এদেশের কোনো মানুষ বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দেওয়া ফরমায়েশি সাজার বিরুদ্ধে আগামী রবিবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট বার, ঢাকা বারসহ দেশের সকল আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল এবং আগামী মঙ্গলবার সকল আইনজীবী সমিতিতে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রসঙ্গ, বুধবার (২ আগস্ট) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X