কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিচার ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : কালবেলা

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের বিচার ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে ভূমিকা রাখবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করতে হবে। নেতৃত্বের মূল লক্ষ্য ক্ষমতার চর্চা নয়। বরং সমাজের বৃহত্তর কল্যাণে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা ঠিক করে নেতৃত্ব দিতে হবে।

প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন সময় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে এ প্রজন্মের তরুণ শিক্ষার্থীদের নিয়ত অনুপ্রাণিত করে চলেছেন।

ক্যাডেট কলেজের শিক্ষাক্রম ও পাঠদানের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অবতারণা করে তিনি তরুণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নেতৃত্বের মূল লক্ষ্য ক্ষমতার চর্চা নয় বরং সমাজের বৃহত্তর কল্যাণে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতাই সঠিক নেতৃত্বের পরিচায়ক। তাই ক্যাডেট কলেজের শিক্ষার্থীসহ দেশের সব শিক্ষার্থীকে শৃঙ্খলা, অধ্যবসায় ও একাগ্রতার নিবিড় চর্চার মাধ্যমে সমাজের সব পর্যায়ে সমতা প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় নিজেদের নিয়োজিত করতে হবে। সুদক্ষ নেতৃত্ব তৈরিতে বরিশাল ক্যাডেট কলেজের বিগত দিনের সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ কলেজের শিক্ষার্থীরা তাদের অগ্রজদের দেখানো পথ ধরে দেশ ও সমাজের সেবায় নিজেদের প্রস্তুত করবে। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতি আধুনিকতার অভিঘাতে আমরা জাতীয় অগ্রগতির পথে যে সব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইনের শাসন নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি আরও ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের অভিগম্যতা নিশ্চিতকল্পে ই-জুডিসিয়ারি বাস্তবায়নের বাস্তব প্রয়োজন। আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীদের বিচার ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রায়হান আহমেদ পিএসসি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার (বিচার) এসকেএম তোফায়েল হাসান, স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X