কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

আজ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে টানা ১৪ দিন সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে বলে জানা গেছে।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাতে বিমানবন্দরটির রানওয়ে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। বিমানবন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি আরও জানান, সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে এসব তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের তিন কিলোমিটার এলাকা আজ থেকে নীরব এলাকা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ওই এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সম্মুখস্থ ৩ কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী বিমানবন্দরের উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত নীরব এলাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১০

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১১

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১২

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৩

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৪

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৫

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৬

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৭

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

১৮

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৯

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

২০
X