কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাত মাহফিল শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। ছবি : কালবেলা

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়।

জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন ওলামা মাশায়েখ।

জানা গেছে, আয়োজিত মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।

সিরাত উদযাপন কমিটির ওই সূত্রটি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ড. মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দিয়েছেন।

সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।

তিনি আরও জানান, মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী।

বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আমির হামজা। এ ছাড়া আলোচিত কিছু মুখ চমক হিসেবে থাকবেন বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাও. মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাও. শাখাওয়াত হোসাইন রাজী, ড. মুফতি আবু ইউসুফ খান, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাও. মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১০

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১১

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১২

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৪

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১৫

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৭

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৯

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

২০
X