কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মন্তব্য পরিবেশ উপদেষ্টার

উন্নত দেশগুলো বড় বড় কথা বলে, টাকা দেয় না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশগুলোকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা উন্নত দেশগুলো তার ধারে কাছেও যায় না বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, তারা কেবল সম্মেলনে যায় এবং বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না। তবে সুইডেনসহ কিছু দেশ এর ব্যতিক্রমও রয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ইউএন উইমেনের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্প আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাক্টিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি বাড়বে।

তিনি আরও বলেন, সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় আছে।

রিজওয়ানা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের জন্য এই সরকার সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

এ ছাড়া তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষ দায়ী। কারণ, এমন কিছু কিছু কাজকে আমরা উন্নয়ন মনে করি যা প্রতিনিয়তই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা মাটির নিচ থেকে তেল-কয়লা তুলছি, গাছ কেটে ফেলছি।

বন্যার পরিস্থিতি সম্পর্কে রিজওয়ানা হাসান বলেন, বেশিরভাগ খাল-বিল ভরাট করার কারণে নোয়াখালীতে সাস্প্রতিক বন্যার পর পানি নামতে পারছে না। বন্যা থেমে গেলেও পানি নামেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X