কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পাওয়া সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’। ছবি : কালবেলা
সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’। ছবি : কালবেলা

ছয় মামলায় জামিন পাওয়া সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’।

বুধবার (০৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ০৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে খিলগাঁও থানার চারটি ও পল্টন থানার দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে খিলগাঁও থানায় দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। আর পল্টন থানায় ১টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলা হয়।

পরবর্তীতে গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন। আর পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।

কিন্তু সাবেক এই মন্ত্রীর জামিনের পর তার ফাঁসির দাবিতে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা সাবের হোসেন চৌধুরীর ফাঁসি দেখতে চাই। এর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই সাবের হোসেনকে আবার গ্রেপ্তার করা হোক। তাহলে আমরা ভাববো আপনারা নিরপেক্ষ সরকার।

অনুষ্ঠানের সভাপতি খিলগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির বাবা ইয়াকুব আলী বলেন, আমার ছেলে কী অপরাধ করছিল যে তাকে মেরে ফেলতে হলো? আমার ছেলে রাজপথ কাঁপানো আন্দোলন করতো, এটা ওনার (সাবের হোসেন চৌধুরী) সহ্য হয়নি। এই জন্য আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারী (সাবের হোসেন চৌধুরী) পাঁচ দিনের রিমান্ড থাকার পরও কীভাবে কারামুক্ত হয়ে যায়? আমার সন্তানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাজপথে থাকব।

তিনি বলেন, আমি এই সরকারের কাছে জানতে চাই আপনারা কার নির্দেশে চলছেন? আমরা জানতে কীভাবে সে কারামুক্ত হয়ে গেলো? প্রয়োজনে আমরা আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবো। আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। কিন্তু আপনারা এটা কোন বিচার করলেন? আমরা চাই তার ফাঁসি কার্যকর করা হোক।

ইউনুস মৃধা নামের একজন বলেন, আমরা যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এই সরকারের সমর্থন দিয়েছি কিন্তু সাবের হোসেন চৌধুরীকে পাঁচ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন দেওয়া হলো। একটি স্বাধীন দেশে এটা কীভাবে সম্ভব? আমাদের বহু নেতা, ছাত্রনেতাকে তিনি হত্যা করেছেন। আর কত মানুষ হত্যা হলে সাবের হোসেন চৌধুরীকে খুনি হিসেবে গণ্য করা হবে?

সরকারকে উদ্দেশ্য করে মাসুদ আহমেদ মিলন নামের একজন বলেন, খুনের মামলার আসামি যদি দুই দিনে বের হয়ে যায় তা হলে বাকি খুনিরাও একই রেফারেন্স দেবে। আপনারা সাবের হোসেনকে ভদ্রলোক ভাববেন না। আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নাহলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবো।

প্রসঙ্গত, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পালন করছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X