কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব’

খিলগাঁওস্থ তিলপাপাড়ায় শ্রী শ্রী হরি সংঘ দেব মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন। ছবি : সংগৃহীত
খিলগাঁওস্থ তিলপাপাড়ায় শ্রী শ্রী হরি সংঘ দেব মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন। ছবি : সংগৃহীত

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে পারলে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার খিলগাঁওস্থ তিলপাপাড়ায় শ্রী শ্রী হরি সংঘ দেব মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ বক্তৃতায় এ মন্তব্য করেন।

বিধান রঞ্জন রায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। দীর্ঘদিন ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মতো করে পালন করে আসছে।

তিনি বলেন, সমাজে কিছু দুষ্কৃতিকারী থাকে। যদি আমরা সামাজিক সম্প্রীতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতিকারীরা ক্ষতি করতে পারবে না। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে পারি তাহলে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি বিমান বিহারী তালুকদার বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ভৌমিক এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X