কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:৫৫ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে যা জানাল চিকিৎসকরা

হাসপাতালের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
হাসপাতালের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডের চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা বিষয়টি জানিয়েছেন।

গতকাল সোমবার (১২ জুন) রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে ম্যাডামের চিকিৎসা চলছে।

সবশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরে এসেছিলেন। এক মাসের মধ্যে তাকে আবারও তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।

খালেদা জিয়ার কয়েকজন চিকিৎসকের সঙ্গে আলাপ থেকে জানা গেছে, সকাল থেকে মেডিকেল বোর্ড উনার (খালেদা জিয়ার) যেসব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রাইব করেছে, সেগুলো চলছে। চিকিৎসক-নার্স সবার তত্ত্বাবধায়নের উনার চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X