বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পলকের বিশ্বস্ত সহযোগী আলমাস কবীর গ্রেপ্তার

সৈয়দ আলমাস কবীর। ছবি : সংগৃহীত
সৈয়দ আলমাস কবীর। ছবি : সংগৃহীত

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশ্বস্ত সহযোগী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামের এক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সৈয়দ আলমাস কবীর ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের অজ্ঞাত ১০০-১৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলাটির ৮ নম্বর আসামি সৈয়দ আলমাস কবীর। মামলায় আলমাস কবীরকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগী ও অর্থযোগানদাতা বলে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে ৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় পেনাল কোডে মামলার কারণ সম্পর্কে বলা হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুকুমপ্রাপ্ত হয়ে পরস্পর যোগসাজশে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি বর্ষণ করে খুন করার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান মামলাটি গ্রহণ করেন।

এজাহার সূত্রে জানা গেছে, আসামি সৈয়দ আলমাস কবীর ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করতে নির্দেশ দেন। ঘটনার স্পট মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ের সামনে রাস্তার ওপর যা রায়ের বাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকা বলে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X