কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ২০২৫ সালে সরকারি খরচে কেউ হজে যাবে না। শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকারি অর্থে হজে যেতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। তিনি বলেন, হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতটা কমানো হলো।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্য আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিকদল রাষ্ট্রপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিকদলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছাতে পারবো।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দাবি উঠেছে এবং দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটি গণদাবিতে রূপ নিচ্ছে বলে বিবেচিত হচ্ছে। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X