কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পলকের ব্যবসায়িক পার্টনারকে দুদকে তলব

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যবসায়িক পার্টনার মফিজুর রহমান টিপুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে তলব করা হয়।

পলক ও তার পরিবারের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী, নাটোর-৩ (সিংড়া উপজেলা) জুনাইদ আহমেদ পলক ও তার পরিবারের সদস্যসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার (পলকের ব্যবসায়িক পার্টনার) বক্তব্য গ্রহণ ও শ্রবণপূর্বক পর্যালোচনা একান্ত প্রয়োজন।

আগামী বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ের (ঢাকার সেগুনবাগিচা) নিচতলায় সাক্ষাৎকার গ্রহণ কক্ষে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X