কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

'ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শনে মেয়র ব্যারিস্টার শেখ তাপস

‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই প্রদর্শনী আয়োজন করা হয়। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রদর্শনীর প্রস্তাবনা ও সংশ্লিষ্ট মডেলগুলো পর্যবেক্ষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন।

এ ছাড়াও ‘ওল্ড ঢাকা’ প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্ট ইউএপি স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক নাবিলা ফেরদৌসি প্রদর্শনীর প্রস্তাবনাগুলোর ওপর একটি স্লাইড সো প্রদর্শন করেন। এ সময় পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ইউএপি স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন : বিজেপি এ অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আ.লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী : নাড্ডা

পরবর্তীতে এক অনুষ্ঠানে মেয়র তাপসকে ইউএপি’র স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. নবনীতা ইসলাম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত ‘ইউএপি একোলেডস’ শীর্ষক বই প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপউপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান ড. নবনীতা ইসলাম ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X