কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি, যা জানা গেল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ হাসিনার ছবি। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের ব্রিফিংয়ের ছবি ‘সাধারণ আলেম সমাজ’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘তারা হাতে হাত রাখলে, আমরা কাঁধে কাঁধ মেলাব...’। পোস্টকার্ডের শিরোনামে বলা হয়, ‘এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শোভা পাচ্ছে পলাতক স্বৈরাচার হাসিনার ছবি।’ সেখানে মন্তব্যের ঘরে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) ফয়সল হাসান জানান, সভাকক্ষে একপাশে সাবেক মন্ত্রীদের এবং বর্তমান উপদেষ্টার ছবি রয়েছে। অন্যপাশে রয়েছে সাবেকসহ বর্তমান সচিবের ছবি, নাম ও সময়কাল। এটি নিয়মতান্ত্রিক একটি বিষয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ কারণে তার ছবি সভা কক্ষে রয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X