কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

২০২২ সালের জুনে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট ও সুনামগঞ্জের ৮ উপজেলায় কাজ করেন সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত
২০২২ সালের জুনে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট ও সুনামগঞ্জের ৮ উপজেলায় কাজ করেন সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম এবং বান্দরবান জেলা। বন্যা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক ডুবে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম চান্দনাইশ এলাকার রাস্তায় দেখা যায়, পুরো সড়ক পানিতে টইটম্বুর। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। এই সড়কে যান চলাচল অনিরাপদ হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে বান্দরবানে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে জেলা সদরের ইসলামপুর, আর্মিপাড়া, গর্জনিয়াপাড়াসহ বিভিন্ন এলাকা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য রোববার (৬ জুলাই) থেকে মাইকিং করছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলায় এরই মধ্যে ২০৭টি আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১০

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১১

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১২

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৪

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৫

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৬

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৮

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৯

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

২০
X