কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বৈরী পরিবেশে দাঁড়িয়ে কেউ কেউ স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করেছেন’

বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার বক্তৃতা দিচ্ছেন। ছবি : কালবেলা
বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার বক্তৃতা দিচ্ছেন। ছবি : কালবেলা

স্মারক বক্তৃতায় বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ ছিল গণতান্ত্রিকতার এবং মুক্ত গণমাধ্যম-চর্চার। কিন্তু পরিতাপের বিষয়, ১৯৭২-৭৫ সময়পর্বেই আওয়ামী লীগ এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা শুরু করে ফ্যাসিবাদী কায়দায়। সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতাকে তারা টুটি চেপে ধরেছিল। তখন বৈরী পরিবেশে দাঁড়িয়ে কেউ কেউ স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করেছেন বলেই আমরা সত্যকে জানতে পেরেছি।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত সিরিজ বক্তৃতার দ্বিতীয় দিনে ‘গণমাধ্যমের ভূমিকা : জুলাই বিপ্লবের পূর্বাপর’ শীর্ষক স্মারক বক্তৃতায় বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার একথা বলেন।

তিনি বলেন, গত সাড়ে পনেরো বছরের শেখ হাসিনা শাসনামল ছিল অনুগত গণমাধ্যমকর্মীদের জন্য ‘প্রীতি’র আর স্বাধীন গণমাধ্যমকর্মীদের জন্য ‘ভীতি’র শাসন। যে কোনো নিকৃষ্ট ফ্যাসিবাদীর লক্ষণই তাই। নিজের নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে এই প্রখ্যাত সাংবাদিক বলেন, হাসিনা বা তার দলের সংগত সমালোচনা করায় মুক্ত গণমাধ্যমকর্মীসহ অগণিত নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

আবদুল হাই শিকদার বলেন, জুলাই বিপ্লব মুক্ত গণমাধ্যমের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে যদি সমস্ত দালালি ত্যাগ করে একমাত্র জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে পারি- তাহলেই এই বিপ্লবের সুফল সবাই ভোগ করতে পারব।

প্রকাশনা সংস্থা ঐতিহ্য এ বছর দুই যুগপূর্তিতে ‘ঐতিহ্য দুই যুগ পূর্তি স্মারক বক্তৃতা’ শীর্ষক ৫ থেকে ৭ নভেম্বর তিন দিনব্যাপী সিরিজ বক্তৃতার আয়োজন করেছে। এতে সাম্প্রতিক গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকজন বিশিষ্ট বক্তা তাদের একক বক্তৃতা উপস্থাপন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১০

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১১

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১২

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৩

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৪

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৫

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৬

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৭

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৮

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৯

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০
X